২০১৮ সালে তৃণমূল ছাত্রনেতা অলক নিতাই দাস খুনের মামলায় বেকসুর খালাস পেলেন ১৯ জন
মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ ২০১৮ সালের তৃণমূল ছাত্রনেতা অলক নিতাই দাস খুনের মামলা, দিনহাটা মহকুমা আদালতে উঠলে এই মামলার ১৯ জনেকে বেকসুর খালাস দেন মহাকুম আদালতের বিচারক। এমনটাই জানালেন আসামিপক্ষের আইনজীবী মাসুদ হাসান।
এই মামলায় বর্তমান দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ আরো বেশ কয়েকজনের নাম উঠে আসে। এদিন তারা দিনহাটা মহকুমা আদালতে উপস্থিত হন। আদালত থেকে বেকসুর খালাস পান তাঁরা।
২০১৮ সালের ৪ই অক্টোবর দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দলে এক তৃণমূলের ছাত্র নেতা অলক নিতাই দাস আহত হন। এরপরেই ৬ই অক্টোবর তার মৃত্যু হয়। সেই ঘটনায় বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় দিনহাটা থানায়। সেই মামলাতে এদিন রায় দিল আদালত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ