আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার ল- কলেজের ছাত্রীর দেহ! প্রেমের সম্পর্কের করুন পরিণতি?
আইনজীবীর চেম্বার থেকে উদ্ধার ল- কলেজের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই ছাত্রীর নাম সোনিয়া হালদার(২১)। বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় সোনিয়া ল নিয়ে পড়াশোনা করছিল সেই সুবাদেই কাকদ্বীপ কোর্টের আইনজীবী শেখ মানোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেত প্রতিদিনের মতো গতকাল বাড়ি থেকে বেরিয়ে ছিল সোনিয়া। হঠাৎ করেই পরিবারের কাছে ভোর চারটে নাগাদ খবর আসে আইনজীবীর চেম্বার এর মধ্যে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সোনিয়ার দেহ এরপরই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছায় খবর দেয়া হয় কাকদ্বীপ থানার পুলিশকে। ঘটনা স্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে সোনিয়ার ব্যাগ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে এই ঘটনায়। যেখানে ওই আইনজীবের সাথে সম্পর্ক ছিল এমনটাই পরিবারের দাবি এবং তার জেরেই আত্মহত্যা বলে মনে করছে পরিবারের লোকজন। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ওই আইনজীবের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কি কারনে মৃত্যু এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে জানা যাচ্ছে না। ইতিমধ্যেই কাকদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রজু করে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ