Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যজুড়ে শুরু হল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা

রাজ্যজুড়ে শুরু হল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা

রাজ্যজুড়ে শুরু হল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা

কোচবিহার:

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ - পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা আজ থেকে রাজ্য জুড়ে শুরু হল। প্রথম দিন পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। এই পরীক্ষা চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।

চলতি বছরে রাজ্যের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১,৬৪,৫০০ (এক লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো)। এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের জন্য রাজ্য জুড়ে মোট ২০৫০টি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

বিভিন্ন জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কোচবিহার জেলায় পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

কোচবিহার জেলায় মোট ১৫৪টি পরীক্ষা কেন্দ্রে ১১,৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে।

দিনহাটা মহকুমায় এই মহকুমাতেও ৩২টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ৩,২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পর্ষদ কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য সমস্ত পরীক্ষা কেন্দ্রেই প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code