Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাহেবগঞ্জে প্রাক্তন তৃণমূল প্রধানের বাড়িতে বোমা, এলাকাজুড়ে আতঙ্ক

সাহেবগঞ্জে প্রাক্তন তৃণমূল প্রধানের বাড়িতে বোমা, এলাকাজুড়ে আতঙ্ক

Dinhata news


দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের মাইনোরিটি সেল এর ব্লক সভাপতি মোজাফফর রহমান মিন্টুর বাড়িতে রবিবার গভীর রাতে আচমকাই বোমা ফাটানো হয়। রাত দু’টো নাগাদ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত মিন্টু বাইরে বেরিয়ে এসে দেখেন ঘরের সামনে ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক।

ঘটনার পরই তিনি সাহেবগঞ্জ থানায় খবর দেন। পুলিশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। হঠাৎ এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্গাপূজোর মুখে এ ধরনের ঘটনার জেরে অনেকে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন।

এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা বিষয়টি নিয়ে কড়া নজরদারি চলছে।।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code