ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় দুটি মৎস্যজীবী ট্রলারকে আটকের অভিযোগ বাংলাদেশ সেনার বিরুদ্ধে
ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা থেকে কাকদ্বীপের দুটি মৎস্যজীবী ট্রলারকে আটক করার অভিযোগ উঠল বাংলাদেশ সেনার বিরুদ্ধে। ট্রলারের পাশাপাশি ৩৪ জন মৎস্যজীবীকেও আটক করা হয়েছে।
আটক ২ টি ট্রলার ও ৩৪ জন মৎস্যজীবীকে বাংলাদেশের মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, দুর্যোগের মধ্যে আন্তর্জাতিক জলসীমানা থেকে দুটি ট্রলারকে আটক করেছে। ভারত- বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের জন্য বাংলাদেশ সেনা আটক করেছে। ওই এলাকায় দুই দেশের মৎস্যজীবীরাই মাছ ধরে। তবে এখনও বিষয়টি কেন্দ্র বা রাজ্য সরকারের নজরে আনা হয়নি। আটক ২ টি ট্রলার হল এফবি - ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ