Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশ্যে বোমা বাঁধার ভিডিও দেখিয়ে পুলিশকে তোপ তৃণমূল ব্লক সভাপতির

প্রকাশ্যে বোমা বাঁধার ভিডিও দেখিয়ে পুলিশকে তোপ তৃণমূল ব্লক সভাপতির

Birbhum


প্রকাশ্যে বোমা বাঁধার ভিডিও দেখিয়ে পুলিশকে তোপ দাগালো সিউড়ি দুইনং ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম । তাঁর অভিযোগ, সিউড়ি থানার আইসি বোলপুরের নির্দেশে কাজ করছেন । বোলপুরের নির্দেশ বলতে বীরভূম জেলা প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দিকে আঙ্গুল তুলেছে নুরুল ইসলাম ।

রবিবার সিউড়ি দুইনং পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতিকে ওড়না ধরে টানাটানি শ্লীলতাহানি করার অভিযোগ উঠে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে । এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ । সিউড়ি দুই নং পঞ্চায়েতসমিতির সভাপতি সিউড়ি দুইনং ব্লক তৃণমূল সভাপতি তথা বীরভূম জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের ঘনিষ্ঠ । বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম । নুরুল ইসলাম প্রথম জীবনে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিল । গোরু পাচার মামলায় তিহাড় জেলে অনুব্রত মণ্ডল যাওয়ার পর শিবির বদল করে বীরভূম জেলাপরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ঘনিষ্ঠ হয় নুরুল ইসলাম ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code