পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র নিয়ে আদালত অবমাননার শুনানি
পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র নিয়ে আদালত অবমাননার শুনানি। শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ছিল শুনানি। কিন্তু পিছিয়ে গেল সেই শুনানি। পরবর্তী শুনানি হবে ১৬ই জুলাই।
রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বিচারপতি কৌশিক চন্দের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। সেই মামলাও ওবিসি নিয়ে আদালত অবমাননার মামলার সঙ্গে শুনবে হাইকোর্ট এমনটাই খবর।
প্রসঙ্গত, জয়েন্ট এন্ট্রাসে ভর্তির ক্ষেত্রে ওবিসির শ্রেণিবিন্যাস ওবিসি এ এবং ওবিসি বি ভাগ করে ভর্তি নেওয়া হচ্ছিল। বিচারপতি চন্দ জানান, ২০২৪ সালের মে মাসে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, তা মেনেই ভর্তির প্রক্রিয়া করতে হবে। রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। রাজ্যের বক্তব্য, জয়েন্ট এন্টান্সের বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই রায় বার হওয়ার আগের মাসে। ২০২৪ সালের ২২ মে সেই রায় শোনানো হয়েছিল। রাজ্যের বক্তব্য, তার এক মাস আগেই জয়েন্টের বিজ্ঞপ্তি জারি করেছিল তারা। এখন বলা হচ্ছে, সেই রায় মানতে হবে। সেই কারণে তারা বিচারপতি চন্দের নির্দেশ চ্যালেঞ্জ করছে বলে জানিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ