পৌরসভার গাড়ি নিয়ে দুঃসাহসিক চুরি, পলাতক চোরের দল
বাড়িতে কেউ না থাকার সুবাদে বর্ধমান পৌরসভার জঞ্জাল ফেলার গাড়ি নিয়ে বর্ধমান পৌরসভার ভাতছালা মসজিদ তলা এলাকায় চুরি করতে আসে একদল চোর। ফাঁকা বাড়ি থেকে বেশ কিছু কাঁসার বাসন পত্র চুরি করে পৌরসভার জঞ্জাল ফেলার গাড়ি করে নিয়ে পালানোর সময় প্রতিবেশীদের চিৎকারে পৌরসভার গাড়ি সহ চুরিকরা সামগ্ৰী ফেলে পালায় চোরের দল। অনেক খোঁজাখুঁজির পরেও ধরা যায়নি চোরেদের।
এই ঘটনার বিষয়ে খবর দেওয়া হয় বাড়ির মালিক বাসুদেব সরকারকে।প্রতিবেশী রাজেশ সিং এবং স্থানীয়রা বলেন গতকাল রাত প্রায় ২ টো থেকে ২:৩০ নাগাত তার ছেলে বাথরুম করতে উঠে দেখেন তিন জন ব্যক্তি বাসুদেব সরকারকে বাড়ি থেকে বস্তায় করে কিছু বের করে নিয়ে যাচ্ছেন। সেই সময় ছেলে ডাকে তিনি বাড়ির সদর দরজা খুলতেই, এবং প্রতিবেশিরা বেড়িয়ে আসতেই চুরি করা সামগ্ৰী সহ বর্ধমান পৌরসভার জঞ্জাল ফেলার গাড়ি ফেলে পালিয়ে য়ায চোরের দল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ