তিনদিন ধরে নিখোঁজ থাকার পর মহিলার মৃতদেহ উদ্ধার
মালদা
তিনদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে উদ্ধার হল এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য। ছড়াল মালদার মানিকচক থানার সেখপুরা এলাকায়। জানা গেছে, মৃত মহিলার নাম মুশতারা বিবি। বয়স ৩৪ বছর। স্বামীর নাম সেখ কামরুজ্জামান। পেশায় দিন মজুর।
পরিবার ও স্থানীয় সূত্রে খবর, গত ৯ তারিখ থেকে রাত থেকেই ওই মহিলা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে, পুলিশে মিসিং ডায়েরী করেও তার কোন হদিশ মেলেনি। অবশেষে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে প্রায় ৫শো মিটার দূরে এক আমবাগানে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আমগাছে ঝুলতে দেখেন স্থানীয়রা। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান।
খবর পেয়ে মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়রা জানান, ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই মনে হচ্ছে তিনি গলায় ফাঁ*স লাগিয়ে আ*ত্মহ*ত্যা করেছেন। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
৩ দিন নিখোঁ জ থাকার পর উ দ্ধার মহিলার দেহ
Posted by Sangbad Ekalavya on Sunday, July 13, 2025
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ