আজ মহরম, জানুন কেন পালিত হয়
মহরম হল ইসলামিক নববর্ষের প্রথম মাস, যাকে আল হিজরি বা আরবি নববর্ষও বলা হয়। এই পবিত্র মাসেই নবি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মাসের দশম দিন আশুরা নামে পরিচিত। মহরমের দশম দিন, সেদিন কারবালায় নবির নাতি হুসেন ইবনে আলির শাহাদাতের মৃত্যু হয়। তাঁর স্মরণে মুসলমানরা এই দিনে শোকপ্রকাশ করেন।
এই দিনটি প্রার্থনা এবং আত্মদর্শনের দিন হিসাবেও পালিত হয়। এই পবিত্র দিনে ইসলাম ধর্মালম্বী মানুষেরা শোক পালন করেন।
ইসলামিক ক্যালেন্ডারের মাস চাঁদ অনুযায়ী হয়। চন্দ্র মাসের উপর নির্ভরশীল এই ক্যালেন্ডারের প্রথম মাস মহরম। এরপর সাফার, রাবি-আল-থানি, জুমাদা আল-আউয়াল, জুমাদা আত-থানিয়া, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জুল-কাদাহ এবং জু আল-হিজ্জাহ মাস। পবিত্র মাস গুলোর মধ্যে এই মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। চান্দ্র ক্যালেন্ডারে একটি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনে হয়।
এই বছর, ইসলামি নববর্ষকে ১৪৪৭ হিজরি হিসাবে উল্লেখ করা হয়েছে। যার অর্থ নবি মক্কা থেকে মদিনায় হিজরত করার ১৪৪৭ বছর কেটে গেছে। এবছর ৬ই জুলাই, ২০২৫ তারিখে পালন করা হচ্ছে মহরম।
কুরআনে সূরা তওবার ৩৬ নং আয়াতে বর্ণিত যে চারটি মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে মহররম অন্যতম। ইসলামের নবী মহম্মদ এ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘রমজানের পরে সর্বোত্তম সাওম হলো মহররম মাসের সাওম এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল তাহাজ্জুদের সালাত’।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ