রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাই কোর্ট
রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ অগস্ট। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে স্থগিতাদেশ বহাল রাখে হাইকোর্ট।
২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করে নতুন করে তালিকা তৈরির কথা বলে হাইকোর্ট। রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করলে ফের মামলা হয়। অভিযোগ, রাজ্য জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রেখেছে। পূর্বতন ওবিসি তালিকার সঙ্গে বর্তমান তালিকার সামান্য কয়েকটি পার্থক্য রয়েছে মাত্র।
হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চেৎষ মামলার শুনানিতে রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। বলা হয়েছিল, ৩১ জুলাই পর্যন্ত বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ বহাল থাকবে। বৃহস্পতিবার সেই মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ