BSF Constable Recruitment 2025: প্রচুর শূন্যপদে নিয়োগ, আবেদন করার আগে জেনেনিন
বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) ২০২৫ সালের জন্য কনস্টেবল (Tradesman) পদে ৩৫৮৮টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৪ আগস্ট, ২০২৫ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এই পদে আবেদনের যোগ্য।
পদ ও যোগ্যতা
- পদের নাম: কনস্টেবল (ট্রেডসম্যান)
- মোট শূন্যপদ: ৩৫৮৮টি
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ভোকেশনাল ডিগ্রি থাকতে হবে।
- বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা, নথিপত্র যাচাই এবং চিকিৎসা পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি
- অনলাইন আবেদন: প্রার্থীদের বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট
এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।https://rectt.bsf.gov.in- - আবেদন ফি: ১০০ টাকা। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের জন্য আবেদন ফি মকুব করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট, ২০২৫।
আবেদন করার আগে প্রার্থীদের বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ