চোকার্স তকমা ঘুচলো! টেস্টে বিশ্বসেরা দক্ষিণ আফ্রিকা
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আইসিসি ট্রফি ঘরে তুললো দক্ষিণ আফ্রিকা। বাভুমার দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২৭ বছর পর ঘুচল ‘চোকার্স’ তকমা, শাপমুক্তি দক্ষিণ আফ্রিকার।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ২১২ রানে পুরো অস্ট্রেলিয়া সাজঘরে ফেরে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস তেমন শক্তিশালী ছিল না। ১৩৮-এই গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়া তাঁদের দ্বিতীয় ইনিংসে ২০৭ রান তোলে ১০ উইকেট হারিয়ে। দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে নেমে চতুর্থ দিনেই টপকে যায় বিজয়ের লাইন। ৫ উইকেট হারিয়ে ২৮২ রানের ইনিংস খেলেন তাঁরা। ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় তাঁরা।
১৯৯৮ সালে আইসিসি নক-আউট চ্যাম্পিয়ন হওয়ার পরবর্তী তিন দশকে বারবার ট্রফি জয়ের সামনে এসেছেন তাঁরা। কিন্তু কোনোভাবেই ট্রফি জয় করতে পারেননি দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মারক্রামের হাত ধরে এসেছিল সেই মারক্রামের হাত ধরেই এবার টেস্টে চ্যাম্পিয়ন। ১৩৬ রানের মারক্রামের ইনিংসই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ