Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু? জানালেন শিক্ষামন্ত্রী

রাজ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু? জানালেন শিক্ষামন্ত্রী 

Bratya Basu


৭ই মে প্রকাশিত হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। ফল প্রকাশের পর ইতিমধ্যে কেটে যাওয়ার পথে প্রায় এক মাস। কিন্তু এখনও মহাবিদ্যালয়ে ভর্তি কোনো প্রক্রিয়াই শুরু করেনি শিক্ষা দপ্তর। ফলে উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। কবে শুরু হবে ভর্তি প্রক্রিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজছে উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা। এর মাঝেই মঙ্গলবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানালেন আগামী মঙ্গলবার থেকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হবে।


তিনি আরও জানালেন ভর্তির প্রক্রিয়া শুরু হতে কোনো দেরি হয়নি। গতবছর ১৯ শে জুন শুরু হয়েছিল ভর্তি প্রক্রিয়া এবছর এক সপ্তাহেই আগেই শুরু হবে ভর্তি প্রক্রিয়া। 


প্রসঙ্গত, ৭ই মে উচ্চমাধ্যমিক ফল প্রকাশ হয়েছে। তার পর প্রায় এক মাস কাটার পথে কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনো রুপ বিজ্ঞপ্তি বা আপডেট পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে অনেকটা চাপে পড়েছিল শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর এই আপডেটে অত্যন্ত কিছুটা হলেও স্বস্তি পড়ুয়াদের। 


এসএসসি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ব্রাত্য প্রশ্নের জবাবে জানান, ‘‘এসএসসি নিয়ে বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন। আইন মেনেই নিয়োগ হবে। যা নিয়ম রয়েছে, তা মেনেই হবে।’’


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code