Latest News

6/recent/ticker-posts

Ad Code

আদালত অবমাননা! SSC-র চার কর্তাকে নোটিস

আদালত অবমাননা! SSC-র চার কর্তাকে নোটিস 

ssc


সুপ্রিম কোর্টের বিধি না মেনে বিজ্ঞপ্তি জারি করার অভিযোগে ইতিমধ্যে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। একই অভিযোগে এবার চার শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার নোটিস পাঠানো হল। আদালত অবমাননার অভিযোগ তুলে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের সচিব, কমিশনার, এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননা করার অভিযোগে এক আইনজীবী নোটিস পাঠিয়েছে । এমনটাই খবর।

২০১৬ সালের শিক্ষক নিয়োগের গোটা প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল করে নিয়োগ প্রক্রিয়া নতুন করে করার সিদ্ধান্ত জানায় শীর্ষ আদালত। গত ৩০শে মে সেই সময়সীমার মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই বিজ্ঞাপন ঘিরে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এদিকে আদালত অবমাননার জন্য নোটিস পেল চার অধিকর্তা।

নোটিসে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে। নির্দেশানুসারে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি। OMR প্রকাশ করা হয়নি, ‘যোগ্য’দের পাশাপাশি ‘অযোগ্য’দেরও নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার সুযোগ ও ২০২৫ সালের বিধি অনুযায়ী, অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাবেন পরীক্ষার্থীরা এই সবকিছু মিলে সুপ্রিম-নির্দেশের অবমাননা হয়েছে বলে অভিযোগ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code