Advertisement

UAN-র সঙ্গে আধার লিঙ্কের সময়সীমা বাড়ালো কেন্দ্র

Advertisement

UAN-র সঙ্গে আধার লিঙ্কের সময়সীমা বাড়ালো কেন্দ্র 

Heinrich Klassen


স্বস্তির খবর! এখনোও যারা UAN এর সঙ্গে আধার লিঙ্ক করাননি তাঁরা আরও কিছুটা সময় পেলেন। UAN এর সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। ৩০ মে নতুন EPFO সার্কুলার অনুসারে, EPFO ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) অ্যাক্টিভেশন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের সময়সীমা ৩০ জুন, ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে।

এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ (ELI) প্রকল্পের অধীনে সুবিধা পেতে এই লিঙ্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। UAN হল EPF সদস্যদের জন্য বরাদ্দ করা একটি ১২-সংখ্যার অনন্য নম্বর, যা তাদের নিয়োগকর্তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা, ফান্ড তোলা, KYC বিবরণ আপডেট করা ও PF ট্রান্সফার শুরু করার মতো অনলাইন পরিষেবাগুলি অ্যাক্সেস করতে এই লিঙ্ক করা প্রয়োজনীয়।

ELI এর সুবিধা পেতে এই লিঙ্ক করা প্রয়োজনীয়। এই সংযোগ ছাড়া, সদস্যরা সরকারি ইনসেনটিভ ও নিরবচ্ছিন্ন পিএফ লেনদেনের ক্ষেত্রে অযোগ্য হতে পারেন।

অনলাইনে UAN কীভাবে অ্য়াক্টিভ করবেন:

EPFO সদস্য সেবা পোর্টালে যান: https://unifiedportal-mem.epfindia.gov.in

‘গুরুত্বপূর্ণ লিঙ্ক’ বিভাগের অধীনে ‘Activate UAN’ এ ক্লিক করুন।

UAN, আধার, জন্ম তারিখ এবং মোবাইল নম্বরের মতো বিশদ বিবরণ লিখুন।

অ্য়াক্টিভেশন সম্পূর্ণ করতে আপনার রেজিস্ট্রেশন মোবাইলে প্রাপ্ত OTP জমা দিন।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ