একদিনেই ৩ জন পড়ুয়া অসুস্থ বামনহাট উচ্চ বিদ্যালয়ে
পরপর তিন দিন দিনহাটার বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ল ছাত্রছাত্রীরা। এবার বামন হাট উচ্চ বিদ্যালয়ে একই দিনে তিনজন ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়ল, তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে।
বৃহস্পতিবার দিনহাটার বামন হাট উচ্চ বিদ্যালয়ে প্রচন্ড গরমে স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ল তিনজন ছাত্রী। এক পঞ্চম শ্রেণীর ছাত্রী কমলিকা বর্মন, নবম শ্রেণীর ডোনা বর্মন, দ্বাদশ শ্রেণীর হোসনেরা খাতুন।
জানা যায়, বিদ্যালয় চলাকালীন মাথা ঘোরাতে থাকে পেটে ব্যথা হয়, এরপর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার রায় কমলিকাকে নিয়ে আসে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরবর্তীতে আরও ২ জন ছাত্রীর অসুস্থ হয়ে পড়ে। তাদেরকেও বামনহাট হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রচন্ড গরমে গোটা উত্তরবঙ্গ জুড়েই চলছে দাবদাহ, ৩৪-৩৫ থেকে শুরু করে কোথাও চল্লিশের কাছাকাছি গিয়েছে তাপমাত্রার পারদ। এর সাথে প্রতিনিয়ত চলছে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর অসুস্থতার হার, কিছুদিন আগেই গ্রীষ্মের ছুটি শেষ হয়েছে গোটা রাজ্য জুড়ে। অভিভাবকদের অভিযোগ যে সময় গ্রীস্মের ছুটি দেওয়া হয়েছিল সেই সময় উত্তরবঙ্গ জুড়ে সেই পরিমাণ গরম পড়েনি। কিন্তু যখন তাপদাহের পারদ ক্রমশ উর্ধ্বমুখী ঠিক সেই সময় উত্তরবঙ্গের সমস্ত স্কুল-কলেজ খোলা হয়েছে, এর আগে অভিভাবকরা এ বিষয়ে অভিযোগ করে বলেছেন যে সব সময় দক্ষিণবঙ্গের আবহাওয়ার নিরিখে স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয় কিন্তু আবহাওয়ার দিক থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব সময় ব্যতিক্রমী এই পরিস্থিতিতে সরকারের উচিত জেলা ভিত্তিক ছুটি ঘোষণা করা।
গতকালই এই বিষয়ে বিধানসভার জিরো আওয়ারে বক্তব্য রেখেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তারপরে যদিও দুদিনের গরমের ছুটি ঘোষণা হয়েছে। তবে অনেকেরই দাবি মর্নিং স্কুল কিংবা এক সপ্তাহের ছুটি।ৎএরই মাঝেই আজ ফের ছাত্রীর অসুস্থতার ছবি ধরা পরল দিনহাটার বামন হাট উচ্চ বিদ্যালয়ে, একই দিনে অসুস্থ হলেন তিনজন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ