Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুলে স্কুলে গরমে অসুস্থ ছাত্র, বাড়ল গরমের ছুটি, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

স্কুলে স্কুলে গরমে অসুস্থ ছাত্র, বাড়ল গরমের ছুটি, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু




অত্যাধিক গরমে বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলাতেই বিদ্যালয়গুলিতে ছাত্রদের অসুস্থতার খবর আসছিল। বিধানসভাতেও এই বিষয়ে কথা বলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। এমন অবস্থায় রাজ্যের স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন,  আগামী দু’দিন, অর্থাৎ শুক্র এবং শনিবার বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠান। তবে পার্বত্য এলাকার স্কুলগুলিকে এই ছুটির বাইরে রাখা হয়েছে। 

শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’

প্রসঙ্গত, তীব্র গরমের জন্য রাজ্য সরকারের অধীনে থাকা স্কুলগুলিতে ৩০ এপ্রিল থেকে ছুটি দেওয়া হয়েছিল। গ্রীষ্মকালীন ছুটির পর ২জুন খোলে স্কুল। কিন্তু তারপরই ফের অসহ্য গরমে নাজেহাল হতে থাকে পড়ুয়ারা। ক্লাসের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে একাধিক ছাত্র।  এদিকে আবহাওয়া দপ্তরও বলছে, আগামী দু’দিন একাধিক জেলায় দাবদাহ চলবে। তাই পড়ুয়াদের কথা মাথায় রেখে আগামী শুক্র এবং শনিবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code