উত্তরবঙ্গে অস্বাভাবিক তাপমাত্রা ও দাবদাহের কারণে বিধানসভায় ফের স্কুল ছুটির আবেদন বিধায়ক সুমন কাঞ্জিলালের
বিধানসভায় জিরো আওয়ারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলা গুলিতে অস্বাভাবিক তাপমাত্রা এবং তাপপ্রবাহের উল্লেখ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিশেষ ছুটি ঘোষনার আবেদন জানালেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিধানসভায় চলছে অধিবেশন। আর জিরো আওয়ারে বিধায়ক সুমন কাঞ্জিলাল তুলে ধরলেন অতিষ্ঠ গরমের কথা।
রাজ্য জুড়ে তীব্র দাবদাহ। গরমে নাজেহাল মানুষ। গত ২রা জুন গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুলের দরজা কিন্তু গরম তো কমেনি। তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ। এই পরিস্থিতিতে বাচ্চাদের স্কুলে যাওয়া যে খুব কষ্টের তা বোঝাই যায় স্পষ্ট। এই তীব্র দাবদহে ক্লাসরুমের ভিতরে দাঁড়িয়ে থাকা কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ঝুঁকির মুখে বাচ্চাদের স্বাস্থ্য। স্কুল খুললেও যেমন উপস্থিতি কম তেমনিই একাধিক সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার খবর মিলেছে। প্রসঙ্গত মঙ্গলবার দিনহাটার দুই স্কুলে শিশু অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গেও তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে বাচ্চাদের স্কুলে যাওয়া নিয়ে অনেক অভিভাবক প্রশ্ন তুলছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ