দুই ধাপে আদমশুমারি! অনলাইনেই জনগণনা! দিনক্ষনও ঘোষনা করলো কেন্দ্র
শুরু হতে চলেছে জনগণনা। ২০১১ এর পর এবার ২০২৬-এ জনগণনা। হবে জাত গণনাও। ইতিমধ্যে এনিয়ে কেন্দ্র জানিয়েছে এবার জনগণনা হবে দুই ধাপে। অনুসরণ করা হবে ডিজিট্যাল পদ্ধতিও। ২০২৬ সালের ১ অক্টোবর মধ্যরাত থেকে প্রথম দফায় লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে জনগণনা শুরু হবে। অন্যদিকে, ২০২৭ সালের ১ মার্চ মধ্যরাত থেকে দেশের বাকি রাজ্যগুলিতে শুরু হবে জনগণনা।
প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি হওয়ার কথা থাকলেও ২০১১ এর পর ২০২১-এ করোনা অতিমারির জন্য জনগণনা করা সম্ভব হয়নি। ২০২৬-র শেষ থেকেই শুরু হচ্ছে জনগণনা। জানা যাচ্ছে, জনগণনার প্রথম ধাপে পারিবারিক আয়, সম্পদের পরিমাণ, আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় ‘হাউসলিস্টিং অপারেশন (এইচএলও)’। দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যের আর্থ-সামাজিক-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটি ‘পপুলেশন এনুমেরেশন’ নামে পরিচিত। জনগণনার সাথেও এবার প্রথমবার হবে জাত গণনা।
বাড়িতে ব্যক্তিসংখ্যা, তাদের আবাস সংখ্যা ও এক আবাসে কতজন বসবাস করেন এই তিন বিষয়ের ওপর গণনা হবে বলে জানা যাচ্ছে। কংগ্রেস-সহ বিরোধীদের দাবি করা জাতগণনাও এবার সংযুক্ত হয়েছে। আরোও জানা যাচ্ছে এবার আদমশুমারি হবে ডিজিট্যাল পদ্ধতিতে। ডিজিটাল ইন্ডিয়ার পুরোটা এখনোও কি ডিজিট্যাল হয়েছে? ভারত ডিজিটালাইজেশনের পথে অনেক দূর এগিয়ে গেলেও এখনো বহু জায়গা নেটওয়ার্ক সমস্যা আবার কোথাও নেটওয়ার্ক সমস্যা না থাকলেও ইন্টারনেট চালানোর মতো অভিজ্ঞতা নেই অনেকের। অনেকের স্মার্টফোন নেই। এই পরিস্থিতিতে জনগণনার পথে নতুন করে ফের বাধা তৈরি হয় কি না সেটাই এখন দেখার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ