Latest News

6/recent/ticker-posts

Ad Code

কালীগঞ্জে সবুজ ঝড়! জয়ী আলিফা আহমেদ

কালীগঞ্জে সবুজ ঝড়! জয়ী আলিফা আহমেদ

Alifa Ahmed


কালীগঞ্জ উপনির্বাচনের জয়জয়কার তৃণমূলের। বিজেপিকে পিছনে ফেলে জয়ের হাসি তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের। ৪৯ হাজারের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করে সবুজ ঝড় বইয়ে দিলেন কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা। আর এই জয়ের পরেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন। ১৯ জুন উপনির্বাচন হয়। সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ। গণনা চলতে চলতে দেখা গেল বাবাকেও ছাপিয়ে গেলেন মেয়ে। অর্থাৎ তৃণমূল প্রার্থী আরিফা আহমেদ। জয়ের উৎসব শুরু করে দেন এলাকার তৃণমূল কর্মী, সমর্থকরা। সবুজ আবির উড়িয়ে অকাল দোল শুরু হয়।


৪৯,৭৫৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীর পিতা, কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। সে দিক থেকে দেখলে চার বছর পর পিতার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন কন্যা। তৃণমূল পেল ১০২১৭৯ ভোট,  বিজেপি ৫২৪২৪ ভোট, কংগ্রেস  ২৮২৬২ ভোট এবং  নোটায় পড়েছে ২৫০০ ভোট। 

কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৬৭০ জন। ভোটগ্রহণ কেন্দ্র ১৬২টি। সোমবার সকাল ৮টা থেকে পানিঘাটা হাইস্কুলে গণনা শুরু হয়। পোস্টাল ব্যালটের পর EVM-এর ভোট গণনা। গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। রয়েছে লাঠিধারী পুলিশ, কমব্যাট ফোর্স ও র‍্যাফ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজ্যের সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় স্তরে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code