Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেশের হয়ে পদক জয়, অথচ দেশেই পরিচয়হীন! ভোটার তালিকা থেকে নাম বাদ আন্তর্জাতিক অ্যাথলিট আতর আলীর

Para
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় হতাশ আন্তর্জাতিক প্যারা অ্যাথলিট আতর আলী


রানাঘাট, সংবাদ একলব্য: আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম বিপাকে পড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলিট আতর আলী। ভারতের হয়ে বিদেশের মাটিতে বহু পদক জয়ী এই খেলোয়াড় বর্তমানে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে প্রশাসনিক দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলিট আতর আলীর নাম ডিলিট!


আতর আলী জানান, সম্প্রতি তিনি ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করতে গিয়ে দেখেন যে তার নাম 'ডিলিটেড' বা বাদ দেওয়া হয়েছে। অথচ তার কাছে নাগরিকত্বের প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে। এই ঘটনায় তিনি স্তম্ভিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।নিজের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে তিনি রানাঘাটের এসডিও অফিস, বিডিও অফিস এবং সবশেষে ডিএম সাহেবের সাথেও দেখা করেছেন। 

এশিয়ান গেমসের প্রস্তুতি ছেড়ে ‌ভোটার কার্ডের প্রশাসনিক জটিলতা সামলাচ্ছেন


সামনে জার্মানিতে এশিয়ান গেমসের বড় আসর রয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে তার পুরোপুরি অনুশীলনে মনোনিবেশ করার কথা, সেখানে তাকে প্রশাসনিক জটিলতা সামলাতে হচ্ছে। এর ফলে তার প্র্যাকটিস এবং মানসিক প্রস্তুতি দুটোরই ক্ষতি হচ্ছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

দ্রুত সমাধানের আর্জি আতর আলী


আতর আলী নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তারা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন। যথাযথ তথ্য যাচাই না করে যেন কারো নাম তালিকা থেকে বাদ না দেওয়া হয়, সেই আর্জিও জানিয়েছেন তিনি।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code