বন দপ্তরের অভিযান ঘিরে ফের উত্তেজনা ছড়াল কোচবিহারে
সরকারি সংরক্ষিত বনভূমিতে চা বাগান গড়ে তোলার অভিযোগে বন দপ্তরের অভিযান ঘিরে ফের উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ ব্লকের মধুরভাষা এলাকায়। দীর্ঘদিন ধরে বারবার নোটিশ পাঠিয়েও দখলদারদের সাড়া না মেলায় বৃহস্পতিবার আটিয়ামোচর বিটের উদ্যোগে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে প্রায় ৯ বিঘে বনভূমি দখলমুক্ত করা হয়।
অভিযানের সময় চাষিরা দাবি করেন, তাঁরা ব্যাংক ঋণ নিয়ে চা চাষ শুরু করেছিলেন এবং ফসল ঘরে তোলার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। যদিও বন দপ্তরের পক্ষ থেকে ৫০ দিনের সময়সীমা দিয়ে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না হলে ফের অভিযান হবে।
এই ঘটনার পর আজ মধুরভাষা পরিদর্শনে পৌঁছন কুমারগ্রাম চা বাগানের শ্রমিক নেতা লুইস কুজুর। ঘটনাস্থলে গিয়ে তিনি জানান, “চা শ্রমিকদের দুঃখ-দুর্দশা আমরা বুঝি। প্রশাসনের সঙ্গে কথা বলে একটি গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা আমরা করব। শ্রমিকদের পাশে আমরা রয়েছি।”
চা শ্রমিকদের জীবন-জীবিকা এবং প্রশাসনিক নীতির টানাপোড়েনের মাঝখানে দাঁড়িয়ে এক মানবিক সমাধানের আশায় তাকিয়ে রয়েছে গোটা মধুরভাষা এলাকা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ