Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ থেকে তিন মাস সাফারি বন্ধ ডুয়ার্সে

আজ থেকে তিন মাস সাফারি বন্ধ ডুয়ার্সে

Dooars


১৫ জুন আজ শেষ সাফারি, পর্যটক দের জন্য, ১৬ জুন থেকে তিন মাস এর জন্য বন্ধ ডুয়ার্সের জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ। আজ থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। জলদাপাড়া গরুমারা রাজাভাত খাওয়া সহ ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে আজ শেষ সাফারি।

প্রতি বছর ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বনদপ্তর বন্যপ্রাণীদের প্রজননকাল হিসেবে বিবেচনা করে। সেই কারণে এই সময়টিতে জঙ্গলে মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্ষার সময় জঙ্গলে গাছপালা ঘন হয়ে যায়, রাস্তাঘাটও হয়ে পড়ে বিপজ্জনক। এছাড়াও, বন্যপ্রাণীদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন জীবনচক্র বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় জিপ সাফারি, হাতির পিঠে চড়া বা বনবাংলোয় রাত্রিযাপন—সবই বন্ধ থাকবে।

ফলে কিছুটা মন খারাপ পর্যটকদের, কারণ জঙ্গলের গভীরে গিয়ে গন্ডার, হাতি, বাইসন বা ময়ূর দেখার সুযোগ আপাতত মিলবে না। হোমস্টে রিসোর্টে থাকতে পারলেও জঙ্গলে প্রবেশ করতে পারবে না এই তিন মাস। তবে অনেকেই আসেন জঙ্গল ঘুরতে জঙ্গলের স্বাদ আস্বাদন করতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code