উচ্চমাধ্যমিকে মেধাবী দেবশ্রীর পাশে বিদ্যুৎ দপ্তর, সংবর্ধনা দিল দিনহাটা ডিভিশন
দিনহাটা:
উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের ছাপ রেখে সকলকে তাক লাগিয়েছে দিনহাটার দেবশ্রী রক্ষিত। তার এই কৃতিত্বকে সম্মান জানিয়ে পাশে দাঁড়াল বিদ্যুৎ দপ্তরের দিনহাটা ডিভিশন।
শুক্রবার দুপুরে শহরের পাওয়ার হাউস মোড়ে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল অফিসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই দেবশ্রীকে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন আধিকারিকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার কল্যাণবর সরকার, স্টেশন ম্যানেজার বাপ্পা দাস সহ অন্যান্য আধিকারিকরা। সংক্ষিপ্ত বক্তব্যে ডিভিশনাল ম্যানেজার দেবশ্রীর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান এবং তাকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন।
কলা বিভাগে ৪৪৫ নম্বর পেয়ে সাফল্যের নজির গড়েছে দেবশ্রী। আর্থিক অনটনের মধ্যেও তার এই লড়াই ও সাফল্য সকলের কাছে দৃষ্টান্ত। সংবর্ধনা পেয়ে আপ্লুত দেবশ্রী জানান, “আমি চাই আগামী দিনে যেন সবাই আমার পাশে থাকে। বড় হয়ে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইএএস হতে চাই।”
তার বাবা দীপু রক্ষিত বলেন, “বিদ্যুৎ দপ্তরের মতো একটি সরকারি দপ্তর যে আমাদের মেয়ের পাশে দাঁড়াল, তা আমাদের কাছে ভীষণ গর্বের।
এদিনের অনুষ্ঠানে দেবশ্রীর কৃতিত্বকে কেন্দ্র করে আবেগের সুরেই জড়িয়ে যায় দিনহাটা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ