আমদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী
আমদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। জানা যাচ্ছে লন্ডনে যাচ্ছিলেন তিনি। জানা যাচ্ছে, লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। বিমানে আরও বেশ কয়েক জন VVIP সওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে। লন্ডনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীও রয়েছেন। তাঁকে নিয়ে আসতেই যাচ্ছিলেন এমনটাই খবর।
Air India-র AI171 বিমানটি এদিন লন্ডন যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়। বিমানে ২৪২ জন যাত্রী সওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে। সেটি দুই ইঞ্জিন বিশিষ্ট বোয়িং ৭৮৭-৮ বিমান। বিমানযাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ কানাডার এবং ৭ পর্তুগিজ ছিলেন। এই প্রথন কোনও বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনাগ্রস্ত হল।
এই ঘটনার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুগামীদের ভিড় বাড়ছে এমনটাই খবর।
আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল বিমানটি। দুর্ঘটনার কারণ এখনও জানানো হয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থার মুখপাত্র সংস্থার এক্স (পূর্বতন টুইটার)-এ জানিয়েছে, আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক ফ্লাইট এআই১৭১, আজ ১২ জুন ২০২৫ তারিখে একটি দুর্ঘটনার কবলে পড়েছে।
দুপুর ১টা বেজে ৩৮ মিনিটে মাটি ছাড়ে বিমানটি। মুহূর্তের মধ্যেই আছড়ে পড়ে। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, এদিন ২৩ নম্বর রানওয়ে থেকে উড়ানের কিছু ক্ষণের মধ্যেই পাইলট May Day বার্তা পাঠান। বিপদ বুঝলে ওই বার্তা পাঠান পাইলটরা। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক মেঘানিনগরের মতো জনবহুল এলাকা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ