Abhijit Ganguly: গুরুতর অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। শনিবার রাতে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হল আলিপুরের এক বেসরকারি হাসপাতালে।
জানা গিয়েছে, শনিবার হঠাৎ বমি ও ভীষণ পেটে ব্যথা শুরু হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। ওই অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়েছে। সার্জারি বিভাগের চিকিৎসকও দেখছেন।
জানা গিয়েছে, পেটে প্রবল যন্ত্রণা হচ্ছিল। বাড়িতে বেশ কয়েকবার বমিও করেছেন। যা যা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন তা ইতিমধ্যেই শুরু করা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) কিছুটা স্থিতিশীল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ