Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার-সহ উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা, জানুন বিস্তারিত

আগামী চারদিনের আবহাওয়ার আপডেট 

Weather update



দুর্যোগ উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে শুক্রবার লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বর্ষণ হতে পারে সেখানে। এ ছাড়া রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। পাশাপাশি ভারী বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহেও। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উত্তরের বিভিন্ন জেলাগুলিতে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে,

২৯/০৫/২০২৫-

উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুর থোলার একটি দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) সম্ভাবনা আছে। কোচবিহার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলার একটি দুটি জায়গায় ৪০-৫০ কিমি/ঘন্টা থেকে ৬০ কিমি/ঘণ্টা বেগে ঝড় এর সম্ভাবনা আছে।

৩০/০৫/২০২৫

উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু জায়গায় ভারী থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলার একটু দুটি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সোম) সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুর জেলার একাটি দুটি জায়গায় ৪০-৫০ কিমি/ঘণ্টা থেকে ৬০ কিমি/ঘন্টা বেগে ঝড় এর সম্ভাবনা আছে। কোচবিহার , আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার একটি দুটি জায়গায় ৩০-৫০ কিমি/ ঘন্টা বেগে ঝড় এর সম্ভবনা আছে।

৩১/০৫/২০২৫-

উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহার জলপাইগুড়ি জেলার এক দুটি জায়গায় ভারী বৃষ্টির।

০১/০৬/২০২৫-

উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

সাধারন পরামর্শ- বজ্র বিদ্যুৎ এর সময় সুরক্ষিত যায়গায় আশ্রয় নিন। বজ্র বিদ্যুৎ এর সময় মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে জানা গেছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় কোথাও ভারী বৃষ্টি (৭ থেকে ১০ সেন্টিমিটার) এবং কোথাও অতি ভারী বৃষ্টি (১২ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বৃষ্টি হবে না। শুক্রবার দক্ষিণের সব জেলাতেই ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। তার পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code