স্বল্পাবাসে ফটোশ্যুট, ঝড় তুললেন তৃণা
সোশাল মিডিয়ায় তৃণা সাহার নতুন ফটোশুট ঝড় তুললো নেট দুনিয়ায়। স্বল্পাবাসে অভিনেত্রীকে দেখে কুপোকাত অনুরাগীরা। রঙিন ঝলমলে পোশাকে নজর কাড়া লুক ঝড় তুললো যুবা হৃদয়ে।
পরনে ব্রকেট ম্যাটেরিয়ালের শর্টস। তার সঙ্গে পেয়ার আপ করেছেন রঙিন জ্যাকেট। পায়ে সোনালি রঙের নি লেন্থ বুট। তৃণার হট লুক নজর কেড়েছে নেট নাগরিকদের।
ছবি গুলো শেয়ার করে তৃণা ক্যাপশনে লিখেছে- 'মনে হচ্ছে, আমি তোমার দৃষ্টি আকর্ষণ করেছি।' সেটা বলাই বাহুল্য! বৈশাখে প্রখর তাপে উত্তাপ যে বাড়িয়েছেন নায়িকা।
তৃণা কিন্তু ওটিটি থেকে টেলিভিশনের পর্দায় দাপিয়ে কাজ করছেন। ফ্যাশন দুনিয়াতেও তাঁর গুণমুগ্ধের সংখ্যা নেহাত মন্দ নয়!
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in





0 মন্তব্যসমূহ