Latest News

6/recent/ticker-posts

Ad Code

চাকরি ফেরত চেয়ে ঠাঁই প্রিজন ভ্যানে!

চাকরি ফেরত চেয়ে ঠাঁই প্রিজন ভ্যানে! 

Teachers Protest


মিছিল শুরুর আগেই চাকরিহারাদের আটক পুলিশের, তোলা হয় প্রিজন ভ্যানে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে মিছিল ছিল আজ। নবান্নের দিকে যাওয়ার কথা শিয়ালদহ থেকে। অর্ধনগ্ন মিছিলের ডাক দেন চাকরিহারারা। আর সেই মিছিল শুরুর আগেই ধরপাকড় শুরু করে পুলিশ।

চাকরিহারা শিক্ষকদের ঘোষিত অর্ধনগ্ন মিছিল ছিল আজ। আর তা শুরু হওয়ার আগে থেকেই শুক্রবার অতিসক্রিয় ছিল পুলিশ। সকাল ১১টা নাগাদ শিয়ালদহ চত্বর থেকে চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিল শুরু হওয়ার কথা ছিল কিন্তু মিছিল শুরু আগেই পুলিশের ধড়পাকড় শুরু হয়ে যায়। ধর্মতলা থেকে মিছিল বের করার চেষ্টা হলে পুলিশ আটক করা শুরু করে। সেন্ট্রাল পার্কে শান্তিপূর্ণ অবস্থানের অনুমতি পেয়েছিলেন চাকরিহারারা, সেখানেই অর্ধনগ্ন অবস্থায় প্রতিবাদ করার চেষ্টা করেন প্রতিবাদীরা। তখনই কার্যত রণং দেহি মূর্তি নেয় পুলিশ। টেনে হিঁচড়ে তোলা হয় তাঁদের প্রিজন ভ্যানে। প্রতিবাদের অধিকার কেন খর্ব করা হচ্ছে, প্রশ্ন তোলেন চাকরিহারারা। কিন্তু সেসব উত্তর না দিয়ে সোজা তাঁদের আটক করা হয়।

চাকরিহারাদের বাধা দিতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে চাকরিহারাদের বাদানুবাদ শুরু হয়ে যায়। মেট্রো স্টেশন থেকে বাসস্টপ খুঁজে-খুঁজে একের পর এক চাকরিহারা শিক্ষক, শিক্ষিকাদের টেনেহিঁচড়ে, আটক করে প্রিজন ভ্যানে তুলতে শুরু করে পুলিশ। ধর্মতলাতেও ছবিটা ছিল একই রকম । সেখান থেকে আটক করা হয় চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে। পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে যান শিক্ষিকা, ঝরে রক্ত। সেন্ট্রাল পার্কে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে চাকরিহারাদের তোলা হয় প্রিজন ভ্যানে।

সুপ্রিম কোর্টে নির্দেশে ফের নিয়োগ এসএসসিতে। মুখ্যমন্ত্রী যখন বিজ্ঞপ্তি জারি করার কথা ঘোষণা করেছেন, ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে ‌ তবে পরীক্ষা না দেওয়ার অবস্থানেই অনড় চাকরিহারারা। নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে চান তাঁরা। শিয়ালদহ থেকে এবার নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরি হারারা । সে কারণেই সকাল থেকে শিয়ালদা স্টেশনে চত্বরে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন তিনজন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। মজুদ রাখা হয়েছে 25 টি প্রিজন ভ্যান।



গতকল মিছিলের জন্য চাকরি হারা শিক্ষকরা মেইল করেছিলেন লালবাজারে। তবে মিলেনি অনুমতি। তাই আজ শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত করার পরেই শিক্ষকদের প্রিজন মেনে তুলে নিয়ে যায়।শিয়ালদার মতো পুলিশ আধিকারিকরা তৎপর ধর্মতলাতেও । শিক্ষকরা জমায়েত করলেই তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code