বিকাশ ভবনের সামনে অর্ধনগ্ন প্রতিবাদ, চাকরিহারাদের টেনে হিঁচড়ে ভ্যানে তুললো পুলিশ
শিয়ালদহ, ধর্মতলায় উত্তপ্ত পরিস্থিতির পর এবং বহু চাকরিহারারা গ্রেফতার ও আটক হওয়ার পর বিকাশ ভবনের সামনে থেকে চাকরিহারারা অর্ধনগ্ন ভাবে মিছিল শুরু করেন। বিকাশ ভবন থেকে অর্ধনগ্নভাবে মিছিল করার কারণ শিয়ালদহ এবং ধর্মতলায় যেভাবে চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকাদের হেনস্থা হতে হয়েছে ও তাঁদের গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে এই মিছিল।
কিছুক্ষণের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এই মিছিলকে কেন্দ্র করে। এরপরেই বিধান নগরের ডিসি অনিশ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আটক করে চাকরিহারাদের। টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তোলা হয় তাদের। র্যাপ নামানো হয় পরিস্থিতি সামাল দিতে। আটক বেশকিছু চাকরি হারা।
শিয়ালদহ থেকে ডোরিনা ক্রোসিং, সকাল থেকে ছবিটা সর্বত্র একই। নবান্ন-মুখী হওয়া চাকরিহারাদের ধরে ধরে প্রিজন ভ্যানে তুলছে কলকাতা পুলিশ। এদিন ধর্মতলাতেও চলেছে সেই ‘সাফাই অভিযান’। আটক করা হয়েছে একাধিক চাকরিহারা আন্দোলনকারীদের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ