বিশ্ব শান্তির বার্তা নিয়ে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের সৎসঙ্গ, উপচে পড়া ভক্তদের ভিড়
জলপাইগুড়ি, ২১ মে:
বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে জলপাইগুড়ি জেলায় অনুষ্ঠিত হল মহা-সৎসঙ্গ অনুষ্ঠান। শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের ভক্তদের উদ্যোগে জেলার আটটি গ্যালারিতে একযোগে এই সৎসঙ্গের আয়োজন করা হয়।
এই মহা আয়োজনে অংশ নিতে আলিপুরদুয়ার, কুচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন। সকাল থেকেই উপচে পড়া ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গ্যালারিগুলি।
অনুষ্ঠানে আধুনিক কীর্তনের মাধ্যমে ঠাকুরের বাণী ও আদর্শ প্রচার করা হয়। পাশাপাশি, বিভিন্ন ধর্মীয় আলোচনা, ভক্তিগীতি এবং ভাবাবেগপূর্ণ পরিবেশে মুখরিত ছিল অনুষ্ঠান চত্বর।
সৎসঙ্গে উপস্থিত একাধিক ভক্ত জানিয়েছেন, “এখানে এসে যেন এক নতুন শক্তি পাই। ঠাকুরের বাণী আমাদের জীবনের পথ দেখায়।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ