ইংল্যান্ড সিরিজ়ে টেস্টে অধিনায়ক কে? ঘোষিত ১৮ জনের দল
টেস্ট থেকে অবসর নিয়েছেন দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত শর্মার অবসরের পর কে হবে দলের নেতা তা নিয়ে চলছিল জল্পনা। তবে এবার জল্পনায় ইতি। ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। আর সেই সফরে অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর প্রথম বার কোনও টেস্ট সিরিজ় খেলছে ভারত। ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। রয়েছে ঈশ্বরণ ও সুদর্শনও। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ। তিনি দলের সহ-অধিনায়কও। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ধ্রুব জুরেল। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ রয়েছে দলে। তবে নেই মহম্মদ শামি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সেই ম্যাচটি হবে লিডসে। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে, ম্যাঞ্চেস্টার। তৃতীয় টেস্ট লর্ডসে, ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে, ৩১ জুলাই থেকে।
ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ