ফের দিনহাটায় ভাঙচুর সিপিআইএমের দলীয় কার্যালয়, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
দিনহাটা:
দিনহাটায় সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার বিকেল ৩টার দিকে এই ঘটনায় এলাকায় উত্তাপ ছড়ায়। তবে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ "ভিত্তিহীন" বলে খারিজ করে দিয়েছে।
প্রসঙ্গত গতকাল মাথাভাঙ্গায় ডিওয়াইএফআইয়ের জেলা সম্মেলনে বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখার্জি একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি তৃণমূল নেতা উদয়ন গুহকে নিয়ে বলেন, "উদয়ন গুহ এদেরকে আমরা পকেটে পুরে রাখি"। এই মন্তব্যের জেরেই সিপিআইএমের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করে বলেন,"তৃণমূলের সমর্থকরাই এই হামলা চালিয়েছে। আমরা পুলিশে লিখিত অভিযোগ দাখিল করব।"
তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন তৃণমূল কংগ্রেস এর সাথে যুক্ত নেই। যে দল দিনহাটার অভিভাবককে অসম্মান করে সেই দলের দলীয় কার্যালয় হয়তো সাধারণ মানুষ ভেঙেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ