Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: "সকলের চাকরিরক্ষার জন্যই আইনি লড়াই করব, সুপ্রিম নির্দেশে বেরোবে বিজ্ঞপ্তিও": মমতা বন্দ্যোপাধ্যায়

Breaking News: "সকলের চাকরিরক্ষার জন্যই আইনি লড়াই করব, সুপ্রিম নির্দেশে বেরোবে বিজ্ঞপ্তিও": মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata banerjee



মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি বিকেলে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। আর সেই মতোই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘‘যাতে ভুল বার্তা না যায়, তাই। সকলকেই আইন মেনে চলতে হয়। রাজ্য রিভিউ পিটিশন করেছিল। বলেছি সকলকে যাতে চাকরি দেওয়া হয়, কারও যাতে চাকরি না যায়।’’

মমতা বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবটাই রেডি করে রাখছি। সুপ্রিম কোর্ট বললে পরীক্ষা দিতে হবে না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করতে হবে। না করলে কোর্ট বলবে, নির্দেশ মানল না। সেই প্রক্রিয়া চলবে।’’

মমতা বলেন, ‘‘সুপ্রিম কোর্ট আগের নির্দেশে বলেছে। দু’টো ভাগ রয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মী। আমাদের করার ইচ্ছা ছিল, চাই যে চাকরিহারাররা সকলে চাকরি ফিরে পাক। অনেকে একক ভাবে কোর্টে গেছেন। কোর্ট থেকে নেগেটিভ রিপোর্ট আসছে। এটা যে কেউ যেতে পারেন। এটা অধিকার। রাজ্য করলে সকলের স্বার্থ দেখতে হয়।’’

মমতা বলেন, ‘‘ আমরা অপেক্ষা করছিলাম। চাকরি খেতে চাই না। যেহেতু রিভিউ হয়নি, পিটিশন পেন্ডিং, কোর্টে গরমের ছুটি। আমাদের হাত বাধা। ২টো প্রক্রিয়া চালু থাকবে। নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করব। রিভিউতে ভাল ফল পেলে সেটা গ্রহণ করব।’’



মমতা বলেন, ‘‘ ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে বলেছে সুপ্রিম কোর্ট। আমরা অপেক্ষা করছিলাম। কোনও পদক্ষেপ করছিলাম না। কারণ অপেক্ষা করছিলাম, রিভিউ আলোচিত হবে। তার ভিত্তিতে কোর্ট যে নির্দেশ দেবে, তা চাকরিপ্রার্থীদের পক্ষে হতে পারে। তাই অপেক্ষা করেছি। আমরা বলেছি, চাকরি খেতে চাই না। যেহেতু রিভিউ হয়নি, পিটিশন পেন্ডিং, কোর্টে গরমের ছুটি। আমাদের হাত বাঁধা, ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। দু’টো প্রক্রিয়া চালু থাকবে। এক, নির্দেশ মেনে ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করব। দুই, রিভিউতে ভাল ফল পেলে সেটা গ্রহণ করব। পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট, যে নির্দেশ মানা হয়নি।’’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code