টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা ডাম্পারের
টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা ডাম্পারের। শুক্রবার দুপুরে দিনহাটা শহরের স্টেশন চৌপতি সংলগ্ন ঝুড়ি পাড়া রোড এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা যায় এদিন একটি ডাম্পার কোচবিহার থেকে রথবাড়ি ঘাট যাওয়ার পথে ঝুড়িপাড়া রোডে প্রবেশ করতেই অপরদিকে থাকা টোটোকে বাঁচাতে গিয়ে ডাম্পারটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এরপরেই বিদ্যুতের খুঁটি ভেঙে যায় যার ফলে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ভয়ংকর ভাবে ভেঙে পড়ার ফলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে আশঙ্কা করেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার ট্রাফিক পুলিশের তরফ থেকে ঝুড়ি পাড়া রোড সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরে। এরপরেই ওই বিদ্যুতের খুঁটি ঠিক করতে সেখানে পৌঁছে যান বিদ্যুৎ দপ্তরে আধিকারিকরা বলে জানা যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ