🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

প্রেমঘটিত কারণে হামলা, গুরুতর আহত যুবতী, পলাতক প্রাক্তন প্রেমিক

প্রেমঘটিত কারণে হামলা, গুরুতর আহত যুবতী, পলাতক প্রাক্তন প্রেমিক




ধারালো অস্ত্র দিয়ে এক যুবতীর উপর হামলা চালাল তাঁর প্রাক্তন প্রেমিক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ সংলগ্ন সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের বকশিডাঙ্গা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবতীকে ফুলবাড়ীর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পাড়ার একটি মেয়ের সঙ্গে জল আনতে বেরিয়েছিলেন ওই যুবতী। সেই সময় বাইকে চেপে এসে পথ আটকায় তাঁর প্রাক্তন প্রেমিক। এরপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সে। রক্তাক্ত অবস্থায় যুবতী মাটিতে লুটিয়ে পড়লে, সঙ্গে থাকা বান্ধবী চিৎকার করে এলাকাবাসীকে ডেকে আনেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিবারের দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে দীর্ঘদিন কোনো সম্পর্ক ছিল না। তারপরও কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে অবিলম্বে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের ব্যবহৃত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত যুবক এবং তার পরিবার পলাতক।
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ