Latest News

6/recent/ticker-posts

Ad Code

নববর্ষের শুরুতেই তুষারপাত সিকিমের ছাঙ্গুতে

নববর্ষের শুরুতেই তুষারপাত সিকিমের ছাঙ্গুতে

নববর্ষের শুরুতেই তুষারপাত সিকিমের ছাঙ্গুতে


একদিকে যখন গরমে নাজেহাল অবস্থা সমতলের বিভিন্ন জায়গায় সেই সময় উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত। তুষারপাতের কারণে ছাঙ্গু লেক এলাকায় পর্যটক বোঝাই গাড়ির লম্বা লাইন।

নববর্ষের রেশ কাটতে না কাটতেই ফের খুশির আবহাওয়া সিকিমে। যখন নববর্ষের কথা হচ্ছে তখন সকলেই রয়েছেন ফেস্টিভ মুডে, অনেকেই আবার বেরিয়ে পড়ছেন পাহাড় সফরে। আর তারই মাঝে পর্যটকদের মন জয় করছে অকাল তুষারপাত।

এই মুহূর্তে পর্যটকে ঠাসা উত্তর সিকিমের বিভিন্ন এলাকা। আর সিকিম মানেই ছাঙ্গু লেক, দূর দূরান্ত থেকে এই ছাঙ্গু লেকে পর্যটকরা এসে থাকেন। তবে আসার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো তুষারপাত। কিন্তু অনেকেই এই তুষারপাত দেখতে পারেন না, খালি হাতেই ফিরে যেতে হয় তাদের। তবে এই মুহূর্তে বাংলার নববর্ষে উত্তর সিকিমের বিভিন্ন এলাকা ও ছাঙ্গুতে তুষারপাত হওয়ায় খুশি পর্যটকরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code