Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলাদেশি সহ তিনজন গ্রেফতার, ভুয়ো নথি তৈরির অভিযোগ

বাংলাদেশি সহ তিনজন গ্রেফতার, ভুয়ো নথি তৈরির অভিযোগ

Three people, including a Bangladeshi, arrested, accused of making fake documents



দক্ষিণ দিনাজপুর: বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

অভিযোগ, শ্যাম কুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড ও ভারতীয় ব্যাংকের পাসবুক তৈরি করে দেওয়ার অভিযোগে কিসমত দাপট এলাকার বাসিন্দা অলক পালকেও আটক করেছে পুলিশ।

ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code