লাগাতার হাতির তাণ্ডবে উত্যক্ত আলুর কৃষকরা!
লাগাতার হাতির তাণ্ডবে উত্যক্ত চানাডিপার আলুর কৃষকরা। প্রতিদিন রাতেই মোলারঘাট রেঞ্জের, খট্টিমারি এবং তোতাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয় তান্ডব চালিয়ে বিঘের পর বিঘে আলু ক্ষেত নষ্ট করছে বলে অভিযোগ।
এই ঘটনায় আবারও বন দফতরের উপর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতর হাতির উৎপাত রুখতে ব্যর্থ বলে দাবি তাঁদের। হাতির দলের উপর নজরাদারি চালানোয় সমস্যা রয়েছে বলে যেমন অভিযোগ, তেমনই ক্ষয়ক্ষতির নিরিখে ক্ষতিপূরণও দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
জলপাইগুড়ি জেলার মড়ারঘাট রেঞ্জের অন্তর্গত খট্টিমারি এবং তোতাপাড়া বন বিভাগের ঘটনা।
স্থানীয় কৃষকরা বলেন। বৃহস্পতিবার রাতে তোতাপাড়া জঙ্গল থেকে লোকালয় খাবারের উদ্দেশ্যে চানাডিপা এলাকায় একটি দলছুট দাতাল ডুবে পড়ে। রাতভর সেই আলুর জমির উপর তাণ্ডব চালায় দলছুট দাতাল হাতি কৃষকদের দাবি, বিভিন্ন জায়গায় লোন করেই আলু বসান কৃষকরা, আর সেই আলু খেতেই অকাল বৃষ্টির পাশাপাশি হাতির তাণ্ডবের ফলে ক্ষতির মুখ দেখছেন কৃষকরা। তাই বাধ্য হয়ে আলুর সাইজ বড় না হতেই। আলুর ক্ষেত থেকে আলু ঘরে তুলে নিচ্ছেন কৃষকরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ