Latest News

6/recent/ticker-posts

Ad Code

হোলি উৎসব মধ্যে অবৈধ দেশী, বিদেশী মদ উদ্ধার!

হোলি উৎসব মধ্যে অবৈধ দেশী, বিদেশী মদ উদ্ধার!

Alcohol


হোলি উৎসব মধ্যে অবৈধ দেশী, বিদেশী মদ উদ্ধার করে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রের খবর পেয়ে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারে নেতৃত্বে থানার এ এস আই পীযূষ মন্ডল ও পুলিশ কর্মীরা নাজিরপুরের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় হানা দেন । পুলিশ কর্মীরা সেখানে একটি টোটো ভ্যান আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় দেশী, বিদেশী প্রায় ১৩৬ বোতল মদ।

ঘটনার মনোজ মণ্ডল ও কল্পনা সাহা কে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান হোলি উৎসবে অবৈধভাবে মত মজুদ করে বিক্রি করার উদ্দেশ্য ছিল ধৃত দুই ব্যক্তির।

শুক্রবার ধৃত ২ ব্যক্তিকে মালদা জেলা আদালতে পেশ করে বাকি ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাবে মানিকচক থানার পুলিশ বলে জানা গেছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. সরকার সব জানে। সরকার মনে করলে অনেক কিছু করতে পারে। মদ নিশিদ্ধ করতেও পারে। কিন্তু করবে না। তাই মাঝে মাঝে কিছু মদের বোতল জড়ো করে প্রচার করে আমরা অবৈধ দেশী ও বিদেশী মদ উদ্ধার করেছি। এ সব নাটক আর কত দেখতে হবে

    উত্তরমুছুন

Ad Code