Advertisement

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০ তম জন্মোৎসব পালন

Advertisement
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০ তম জন্মোৎসব পালন

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০ তম জন্মোৎসব পালন



শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের পক্ষ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০ তম জন্মোৎসব পালনে ২৯ এবং ৩০ মার্চ দুইদিন ব্যাপী জন্মোৎসবের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠান ঘিরে বেশ উন্মাদনা দেখা গেল উপস্থিত জনতার।

আজ বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিলো আশ্রমের পক্ষ থেকে । আঠারোখাই অঞ্চল সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭০-৭৫ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বি.এড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. প্রণব কৃষ্ণচন্দ, সহযোগী অধ্যাপিকা ড. নিতা মিত্র সহকারী অধ্যাপক ড. সৌরভ দাস এছাড়াও উপস্থিত ছিলেন আশ্রম ভক্ত শিক্ষক পরেশ চন্দ্র রায়, সৌমিক পাল, ঝর্না চক্রবর্তী ,আশ্রমের সাথে যুক্ত বিশিষ্ট মহারাজেরা।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ