Latest News

6/recent/ticker-posts

Ad Code

৮১ বছর পর আবার ইতিহাস জীবন্ত হয়ে উঠলো, টয় ট্রেনের ইঞ্জিন ঘুরলো ৩৬০°

৮১ বছর পর আবার ইতিহাস জীবন্ত হয়ে উঠলো, টয় ট্রেনের ইঞ্জিন ঘুরলো ৩৬০°

Darjeeling news


নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং

আবার ফিরে এলো প্রাচীন ইতিহাস জীবন্ত হয়ে উঠল সেই ইতিহাস। প্রসঙ্গত ৮১ বছর পর আবার জীবন্ত হয়ে উঠল প্রাচীন টয় ট্রেনের গুরুত্বপূর্ণ অংশ টান টেবেল। কার্শিয়াং স্টেশনে উদ্বোধন হয়ে গেল এই টার্ন টেবিলের। উদ্বোধন করলেন এনেফ রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুরেন্দ্র কুমার। 

১৯৪৩ সালের পরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল এই টার্ন টেবিল। কি এই সিস্টেম বা ব্যবস্থা? এই পদ্ধতিতে একটি অস্থায়ী ট্রেন লাইনের উপরে ইঞ্জিন তুলে নিয়ে, ৩৬০ ডিগ্রী ঘোরানোর পদ্ধতির নাম টার্ন টেবিল। ইংরেজ আমলে যখন বাষ্প চালিত ইঞ্জিন চলত, সেই সময় এই পদ্ধতিতে খুব দ্রুত ট্রেনের ইঞ্জিন ঘোরানোর ক্ষেত্রে সুবিধা হত। এই পদ্ধতিতে ব্যবহার করলে বিশেষ সুবিধা লাভ করা যায়। 



পাশাপাশি সময় বাঁচে। কার্শিয়াং এ এই ব্যবস্থা যদি সফল হয় সেই ক্ষেত্রে শিলিগুড়ি জংশনেও চালু করা হবে এই ব্যবস্থা, এমনটাই জানিয়েছেন ডি এইচ আর কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে টয় ট্রেনের পরিষেবা উন্নততর হবে পাশাপাশি পুরনো ঐতিহ্য রক্ষা পাবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code