BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

আলুবোঝাই ট্রাক উল্টে গুরুতর আহত ২

আলুবোঝাই ট্রাক উল্টে গুরুতর আহত ২

2 seriously injured as potato-laden truck overturns


মাথাভাঙ্গা পচাগর এলাকায় পথ দুর্ঘটনায় উল্টে গেলো একটি আলুবোঝাই ট্রাক। জানাযায় কোচবিহারগামী একটি আলু বোঝাই ট্রাক মাথাভাঙ্গার পচাগর আজাদ হিন্দ ক্লাবের সামনে একটি বাইকে মুখোমুখি ধাক্কা মারে।

ধাক্কা মারার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় এবং ঐ গাড়ির খালাসি সেই ট্রাকটির নীচে চাপা পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আজাদ হিন্দ ক্লাবের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঝাঁপিয়ে পড়ে। তারা জেসিবি নিয়ে এসে ট্রাকটিকে সোজা করে বাইক আরোহী ও গাড়ির খালাসীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এম্বুল্যান্স করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy