ভয়ংকর পথ দুর্ঘটনায় এক নিমেষে নিঃস্ব হয়ে গেল এক শিক্ষক পরিবারের সকলেই !
ইন্দাস:
ভয়ংকর পথ দুর্ঘটনায় এক নিমেষে নিঃস্ব হয়ে গেল বাঁকুড়া জেলার ইন্দাসের এক শিক্ষক পরিবারের সকল সদস্যের ।
গুজরাটে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল ইন্দাস থানা এলাকার এক শিক্ষক সহ তার স্ত্রী ও পুত্রের, ওই দুর্ঘটনায় মোট মৃত ছয় জন আহত ৪ জন ।
জানা যায়,গুজরাটের বিভিন্ন স্থানে ঘুরতে যায় বাঁকুড়া জেলায় ইন্দাস থানার কুশমুড়ি গ্রামের এক শিক্ষক তার স্ত্রী ও তার পুত্রসহ বেশ কয়েকজন আত্মীয় মিলে মোট ১০ জন। সমস্ত জায়গার দর্শনের পর গুজরাট থেকে বাড়ি ফেরার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে একটি টুরিস্ট গাড়ি করে রওনা দেয়। এরপর গুজরাটের সুরেন্দনগর জেলার সায়লা লিমডি ন্যাসান্যাল হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে ওই টুরিস্ট গাড়িটি। সামনের দিক থেকে একটি ডাম্পার এসে ওই টুরিস্ট গাড়িটিকে ধাক্কা মারলে দুমড়ে মুছে যায় টুরিস্ট গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলা সহ পাঁচ জনের।
এই মৃত পাঁচজনের মধ্যে ছিল ইন্দাসের দেবব্রত মুখোপাধ্যায় নামের ওই শিক্ষকের স্ত্রী রিতা মুখোপাধ্যায় এবং ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়ের। পরে হাসপাতালে এসে শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। বাকি মৃতদের বাড়ি বর্ধমান ও আসানসোলে। আহতদের চিকিৎসা চলে স্থানীয় হাসপাতালে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ