মেখলিগঞ্জ-চ্যাংরাবান্ধা রাজ্য সড়ক সংস্কারে ১৫ কোটি টাকা, উদ্বোধন করলেন বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী
১৫ কোটি টাকা খরচ করে সংস্কার করা হবে মেখলিগঞ্জ-চ্যাংরাবান্ধা রাজ্য সড়ক। এই কাজের সূচনা করেন এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। এছাড়াও মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি,তিস্তা ব্রীজ কন্সট্রাকশন ডিভিশনের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামাদ আলি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিধায়ক জানিয়েছেন,পুর্ত দপ্তরের তরফে এই রাস্তার কাজের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।টেন্ডারও হয়ে গিয়েছে।যথা সময়ে কাজটি শেষ হবে বলে আশা করছি।"
মেখলিগঞ্জ শহরের আমন্ত্রণ ভবন এলাকা থেকে ধাপড়া পর্যন্ত ১৫ কিমি এই রাস্তাটি অনেকদিন থেকেই বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় রাস্তার উপর থেকে বালি পাথর উঠে গিয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে।অবশেষে রাস্তা সংস্কারে উদ্যোগ গৃহীত হওয়াতে খুশি নিত্যযাত্রী সহ স্থানীয়রাও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ