Weather Forecast : ধেয়ে আসছে বৃষ্টি, ঘন কুয়াশা-তুষারপাতে বিপর্যস্ত হবে বাংলা ! জানুন আবহাওয়ার খবর
গতকাল বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর নতুন করে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে আবহাওয়ায় এই পরিবর্তন।
শুধু উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্যেই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলে রয়েছে তুষারপাতের সম্ভাবনা।
তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং দার্জিলিংয়ে । আজ এবং আগামীকাল তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দার্জিলিং ও কালিম্পং জেলায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা বৃষ্টিরও পূর্বাভাসও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কুয়াশার প্রভাব থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ