Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nayanthara: আইনি জটিলতায় জড়ালেন দক্ষিনী অভিনেত্রী নয়নতারা!

আইনি জটিলতায় জড়ালেন দক্ষিনী অভিনেত্রী নয়নতারা!

Nayanthara


আইনি জটিলতায় জড়ালেন দক্ষিনী অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি জানা গেছে, মুক্তি পেয়েছে 'নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল' (Nayanthara: Beyond The Fairytale) তথ্যচিত্রটি। কিন্তু তথ্য চিত্রটি মুক্তির আগেই নানান সমস্যায় জড়িয়ে পড়েছিল। এর আগে ধনুষ কয়েক কোটি টাকার স্বত্ব দাবি করেছিলেন কারণ, এই তথ্যচিত্রে তাঁর সিনেমার দৃশ্য দেখানো হয়েছে। এবার আরও এক প্রযোজনা সংস্থা একই নোটিস পাঠিয়েছে।



১৮ নভেম্বর অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)-এ মুক্তি পাওয়া বিয়ন্ড দ্য ফেয়ারিটেল' (Nayanthara: Beyond The Fairytale) তথ্যচিত্রে ‘নানুম রাউডি ধান’ ছবির তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়েছে বলে অভিযোগ। কিন্তু ছবির ওই দৃশ্য কেন দেখানো হল, সেই নিয়েই প্রশ্ন তুলে আইনি পদক্ষেপ করেছেন ধনুষ। ১০ কোটি টাকা স্বত্ব দাবি করেছেন তিনি। ‘নানুম রাউডি ধান’ (Naanum Rowdy Dhaan) ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। মুখ্য ভূমিকায় ছিলেন নয়নতারা খোদ এবং বিজয় সেতুপতি। ছবির প্রযোজক ছিলেন ধনুষ।



আর এবার 'চন্দ্রমুখী' ছবিটি নাকি নয়নতারাকে ৫ কোটি টাকার নোটিস পাঠিয়েছেন। যদিও সংস্থার তরফে সদ্য এই খবরকে ভুয়ো বলে ঘোষণা করেছে এই ছবির নির্মাতারা। সম্প্রতি ইউটিউব চ্যানেলে একজন অভিনেত্রী দাবি করেছিলেন, 'চন্দ্রমুখী' ছবির নির্মাতারা নয়নতারাকে ৫ কোটি টাকার স্বত্ববাবদ নোটিস ধরিয়েছেন। যদিও এই ঘটনায় নয়নতারার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনুমতি নিয়েই এই ক্লিপস ব্যবহার করা হয়েছে বলেই জানা গিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code