Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rohit Sharma: রোহিত ছাড়াই সিডনি টেস্টে নামছে ভারত! তবে কি অবসরে রোহিত?

রোহিত ছাড়াই সিডনি টেস্টে নামছে ভারত!

Rohit Sharma


শুক্রবার ভারতীয় সময় অনুসারে ভোরবেলায় শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট। সিডনিতে হতে যাওয়া এই টেস্টে বিশ্রামে যেতে চলেছে রোহিত শর্মা। আজ সাংবাদিক বৈঠকে রোহিতের অনুপস্থিতি ও কোচ গৌতম গম্ভীরের কিছু কথায় সিডনি টেস্টে রোহিতের খেলা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে।



সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, “মেলবোর্নে চতুর্থ টেস্ট টেস্ট ক্রিকেটে রোহিতের শেষ টেস্ট হতে পারে। যতক্ষণ না বিসিসিআই হস্তক্ষেপ করে এবং তাকে একটি চূড়ান্ত সময় খেলার জন্য অনুরোধ করে, সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই, "সূত্রটি বলেছে।



এদিকে, একটি ইংরেজি দৈনিকের দাবি, রোহিতকে বাদ দেওয়া হয়েছে। শেষ টেস্টে অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরাহ।



বৃহস্পতিবার কোচ গৌতম গম্ভীরকে সাংবাদিক বৈঠকে দেখা যায়। দু’টি চেয়ার রাখা থাকলেও ভারতের তরফে এক জনই সাংবাদিক বৈঠকে এসেছিলেন। রোহিতের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গম্ভীর বলেন, “রোহিত ঠিকই আছে। অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনও প্রথা নয়। কোচ তো এসেছে। আশা করি, সেটাই যথেষ্ট। আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” ফলে জল্পনা বেড়েছে।



রোহিত খেলবেন কিনা তার জবাবে গম্ভীর বলেন, “এখনই বললাম, আমরা আগে উইকেট দেখব। তার পর কাল প্রথম একাদশ বেছে নেব।” রোহিতের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিত কোনও উত্তর শোনা যায়নি তাঁর মুখ থেকে। যা সন্দেহ আরও বৃদ্ধি করে। বৃহস্পতিবার গম্ভীরের মন্তব্যের পর প্রশ্ন উঠেছিল, মেলবোর্নেই কি শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত?
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code