দুপুরেই শাস্তি ঘোষনা আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয়ের!
যে আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল গোটা রাজ্য, প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছিল গোটা দেশেও আজ দুপুরে সেই আরজি কর মামলার সাজা ঘোষণা করতে চলছে বিচারক। আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায় কী শাস্তি পাবেন, সোমবার দুপুরের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে। সেখানেই সাজা ঘোষণার কথা।
জানা গেছে, এদিন দুপুর ১২টায় এজলাসে বসবেন বিচারপতি। প্রথমে সঞ্জয় এবং তাঁর আইনজীবীর কথা শুনবেন তিনি। শোনা হবে নির্যাতিতার পরিবারের কথা। তারপর সাজা ঘোষণা হওয়ার কথা। প্রসঙ্গত শনিবার রায় ঘোষণা করে আদালত। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিভিক সঞ্জয়কে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষন ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ শাস্তি ঘোষনা করবে আদালত।
আরজি কর-কাণ্ডে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়ের নাম করেছিল সিবিআই। শনিবার ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে। তবে সাজা ঘোষণা করেনি আদালত। আজ শাস্তি ঘোষনা করবে আদালত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ